আজ থেকেই ফুরফুরায় তিন দিনের ইসালে সওয়াব, রমজানে ভিড় সামলাতে প্রস্তুত প্রশাসন

নিউজ ডেস্ক: আজ, শুক্রবার থেকে হুগলির ফুরফুরা শরিফে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান ‘ইসালে সওয়াব’। বিধানসভা  নির্বাচনের আবহ এবং পবিত্র রমজান মাসের কথা মাথায় রেখে এবারে পুণ্যার্থীদের জন্য নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। বৃহস্পতিবার ফুরফুরা উজলপুকুর কন্ট্রোল রুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই প্রস্তুতির খতিয়ান তুলে ধরেন ফুরফুরা শরিফ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তপন দাশগুপ্ত, মহকুমা শাসক শম্ভুদীপ সরকার এবং হুগলি জেলা পুলিশ সুপার (গ্রামীণ) কামনাশিস সেন।

প্রশাসন সূত্রে খবর, তিন দিনের এই অনুষ্ঠানে প্রায় ১০ লক্ষ মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। রমজান মাস চলায় পুণ্যার্থীদের বড় অংশই রোজাদার থাকবেন, তাই ইফতারের সময় যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য বিশেষ শেড এবং পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। ভিড় সামলাতে বিশেষ নজরদারির পরিকল্পনা নেওয়া হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। নজরদারির জন্য ১২৮টি সিসি ক্যামেরা ছাড়াও ব্যবহার করা হবে ড্রোন। ২৪ ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোল রুম এবং মোতায়েন থাকবে ১০০ জন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মী।

পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ৫ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত বিশেষ বাস পরিষেবা চালু থাকছে। বারাসত, হাওড়া, শ্রীরামপুর ও বসিরহাট ছাড়াও এসপ্ল্যানেড, সাঁতরাগাছি, আরামবাগ এবং কাকদ্বীপ-ডায়মন্ড হারবার থেকেও নির্দিষ্ট সময় অন্তর বাস চলবে। এ ছাড়াও হরিপাল, সিঙ্গুর ও বারুইপাড়া থেকে থাকছে ট্রেকার ও অটো পরিষেবা। জরুরি চিকিৎসার জন্য ১০-১২টি অ্যাম্বুলেন্সের পাশাপাশি ফুরফুরা স্টেট জেনারেল হাসপাতালে বাইক অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখা হয়েছে। পরিচ্ছন্নতা বজায় রাখতে এলাকায় ৪৫০টি অস্থায়ী শৌচাগার স্থাপন করেছে প্রশাসন।

Share on Social Media
  • Related Posts

    কসবা ডিপো থেকে ৫০টি নতুন পরিবেশবান্ধব বাসের শুভ সূচনা! আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়িতে সিটি মেট্রোর মেগা ঘোষণা মুখ্যমন্ত্রীর

    নিউজ ডেস্ক: রাজ্যের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, পরিবেশবান্ধব ও যুগোপযোগী করে তুলতে এক বিশাল প্রশাসনিক পদক্ষেপ করল রাজ্য সরকার। মঙ্গলবার পরিবহণ দপ্তরের কসবা ডিপো থেকে আনুষ্ঠানিকভাবে ৪৩টি সিএনজি (CNG) এবং ৭টি…

    Share on Social Media

    প্যারাটিচারদের পর এবার বড় খবর! স্কুল-কলেজের ৫৫ হাজার চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বিধানসভায়

    নিউজ ডেস্ক: রাজ্যের নবগঠিত সরকার ইতিপূর্বেই স্কুলের প্যারাটিচারদের (Para Teachers) ভাতা বা বেতন বৃদ্ধির বড় সিদ্ধান্ত কার্যকর করেছে। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখেই রাজ্যজুড়ে স্কুল ও কলেজের অন্যান্য সমস্ত চুক্তিভিত্তিক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    লিভ-ইন পার্টনারের সঙ্গে তুমুল অশান্তি, মধ্যমগ্রামের হোটেলে ঝুলন্ত দেহ উদ্ধার গৃহবধূর! প্রেমিকে গ্রেপ্তার করল পুলিশ

    লিভ-ইন পার্টনারের সঙ্গে তুমুল অশান্তি, মধ্যমগ্রামের হোটেলে ঝুলন্ত দেহ উদ্ধার গৃহবধূর! প্রেমিকে গ্রেপ্তার করল পুলিশ

    বারুইপুর কাণ্ডে সিপিএম নেতা লাহেক আলির জামিন নাকচ! উত্তপ্ত আদালত চত্বর, ফের ৩ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ

    বারুইপুর কাণ্ডে সিপিএম নেতা লাহেক আলির জামিন নাকচ! উত্তপ্ত আদালত চত্বর, ফের ৩ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ

    কসবা ডিপো থেকে ৫০টি নতুন পরিবেশবান্ধব বাসের শুভ সূচনা! আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়িতে সিটি মেট্রোর মেগা ঘোষণা মুখ্যমন্ত্রীর

    কসবা ডিপো থেকে ৫০টি নতুন পরিবেশবান্ধব বাসের শুভ সূচনা! আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়িতে সিটি মেট্রোর মেগা ঘোষণা মুখ্যমন্ত্রীর

    প্যারাটিচারদের পর এবার বড় খবর! স্কুল-কলেজের ৫৫ হাজার চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বিধানসভায়

    প্যারাটিচারদের পর এবার বড় খবর! স্কুল-কলেজের ৫৫ হাজার চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বিধানসভায়

    স্বামীর বিপুল কোটি টাকার সম্পত্তি হাতাতে খুনের ব্লু-প্রিন্ট! প্রেমিক বাংলাদেশি ড্রাইভার গ্রেপ্তার, পলাতক স্ত্রী

    স্বামীর বিপুল কোটি টাকার সম্পত্তি হাতাতে খুনের ব্লু-প্রিন্ট! প্রেমিক বাংলাদেশি ড্রাইভার গ্রেপ্তার, পলাতক স্ত্রী

    খড়িবেড়িয়ায় ১১ বছরের নাবালিকাকে অপহরণ ও খুন! ১২ বছর পর সুবিচারের দাবিতে গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল, সোচ্চার বিজেপিও

    খড়িবেড়িয়ায় ১১ বছরের নাবালিকাকে অপহরণ ও খুন! ১২ বছর পর সুবিচারের দাবিতে গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল, সোচ্চার বিজেপিও
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.