শ্রীরামপুরে ম্যানহোলে নেমে বিষাক্ত গ্যাসের ছোবল, মৃত্যু শ্রমিকের; আশঙ্কাজনক আরও দুই

নিউজ ডেস্ক: নিকাশি নালা পরিষ্কার করতে গিয়ে শ্রীরামপুরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। ম্যানহোলে নামার পর বিষাক্ত গ্যাসের কবলে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। গুরুতর অসুস্থ অবস্থায় আরও দুই শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের রামসীতা লেনে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শ্রমিকের নাম শেখ মুস্তফা (৩৪), তিনি বাটা মহেশতলার বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামসীতা লেনে ভূগর্ভস্থ নিকাশি নালা সাফাইয়ের কাজ করছিল কেএমডিএ (KMDA)। ওই কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মী শেখ মুস্তফা প্রথমে ম্যানহোলে নামেন। প্রত্যক্ষদর্শীদের মতে, মাটির গভীরে অক্সিজেনের অভাব এবং বিষাক্ত গ্যাসের প্রকোপে তিনি দ্রুত জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে দীর্ঘক্ষণ সাড়াহীন দেখে উদ্ধার করতে নিচে নামেন তাঁর অন্য দুই সঙ্গী। কিন্তু বিষাক্ত গ্যাসের দাপটে তাঁরাও অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে ওই দুই কর্মী কোনওরকমে একে অপরকে সাহায্য করে উপরে উঠে এলেও মুস্তফাকে উদ্ধার করতে পারেননি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দমকল কর্মীরা ম্যানহোল থেকে সংজ্ঞাহীন মুস্তফাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই শ্রমিক শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা এই ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে আখ্যা দিয়ে জানান, “কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। কেএমডিএ-র কাজ চলছিল এবং কর্মীরা ঠিকাদার সংস্থার অধীনে ছিলেন।” তবে যথাযথ সুরক্ষা বিধি মেনে তাঁদের নামানো হয়েছিল কি না, তা নিয়ে ইতিমধ্য়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.