মতুয়া মেলার ভিড়ে গা ঢাকা, বড়বাজারের পকেটমারি কাণ্ডে ঠাকুরনগর থেকে ধৃত ৫ মহিলা

নিউজ ডেস্ক: বড়বাজারের ওল্ড চীনাবাজার স্ট্রিটে ব্যবসায়ীর লক্ষাধিক টাকা চুরির কিনারা করল লালবাজার। সোমবার বিকেলে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে চলা মতুয়া মেলায় অভিযান চালিয়ে পাঁচ মহিলা পকেটমারকে গ্রেপ্তার করলেন কলকাতা পুলিশের ওয়াচ শাখার গোয়েন্দারা। ধৃতরা হলেন রূপা নাইডু, নির্মলা স্বামী, নাগরানি মুদালিয়র, তুলসি স্বামী এবং বাসন্তী স্বামী। অভিযুক্ত পাঁচজনই হুগলির ব্যান্ডেলের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

লালবাজারের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে ওল্ড চীনাবাজার স্ট্রিটে শঙ্কর শিকদার নামে এক ব্যবসায়ীর ব্যাগ থেকে ২ লক্ষ ২২ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল দুষ্কৃতীরা। হুগলির মগরার বাসিন্দা ওই ব্যবসায়ী বড়বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার গুরুত্ব বুঝে বড়বাজার থানার পাশাপাশি তদন্তে নামেন লালবাজারের ওয়াচ শাখার ঝানু গোয়েন্দারা। এলাকার সিসিটিভি ফুটেজ এবং নিজস্ব সোর্সের দেওয়া খবরের ভিত্তিতে এই মহিলা গ্যাংটির হদিশ পায় পুলিশ।

ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ধৃত মহিলারা ভিড়ের সুযোগ নিয়ে পকেটমারি ও ব্যাগ থেকে টাকা হাতানোর কাজে পটু। বড়বাজারের ঘটনার পর তারা গা ঢাকা দিতে ঠাকুরনগরের মতুয়া মেলার জনসমুদ্রকে বেছে নিয়েছিল। সেখানেও তারা কোনও নতুন অপারেশন চালানোর ছক কষছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার বিকেলে ঠাকুরনগর মেলা প্রাঙ্গণ থেকেই একে একে পাঁচজনকে পাকড়াও করেন সাদা পোশাকের গোয়েন্দারা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খোয়া যাওয়া ২ লক্ষ ২২ হাজার টাকা উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর আগে তারা শহরে আর কোথায় কোথায় এমন চুরির ঘটনা ঘটিয়েছে, তা জানতে তদন্ত জারি রেখেছে লালবাজার।

Share on Social Media
  • Related Posts

    আরজি কর আন্দোলনের প্রতিবাদী মুখ চিকিৎসক তাপস প্রামাণিকের নাবালিকা ভাগ্নি নিখোঁজ, ৭২ ঘণ্টা কেটে গেলেও অন্ধকারে পুলিশ

    নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের সেই অভিশপ্ত রাতে ‘অভয়া’কে মৃত বলে ঘোষণা করেছিলেন তিনি। তারপর থেকে বিচার চেয়ে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন আরজি কর হাসপাতালের জরুরি…

    Share on Social Media

    সন্দেহের বশে স্ত্রীকে কাঁচি দিয়ে কোপ! গাইঘাটায় নৃশংস হামলার পর পলাতক স্বামী

    নিউজ ডেস্ক: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার গাইঘাটা থানার করোলা গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় দীপা মণ্ডল…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.