সন্দেহের বশে স্ত্রীকে কাঁচি দিয়ে কোপ! গাইঘাটায় নৃশংস হামলার পর পলাতক স্বামী

নিউজ ডেস্ক: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার গাইঘাটা থানার করোলা গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় দীপা মণ্ডল (৩২) নামে ওই গৃহবধূ বর্তমানে বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী শম্ভু সরকার পলাতক। পুলিশ তার সন্ধানে তল্লাশি শুরু করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাইঘাটার ধরমপুরের বাসিন্দা দীপা মণ্ডলের সঙ্গে তাঁর স্বামী শম্ভুর দীর্ঘদিনের বিবাদ চলছিল। পরিবারের অভিযোগ, শম্ভু কোনও কাজ করত না এবং সারাদিন নেশায় মগ্ন থাকত। পাশাপাশি স্ত্রীর চরিত্রে সন্দেহ করত সে। এই অশান্তির জেরে দিনকয়েক আগে করোলা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছিলেন দীপাদেবী। শনিবার সকালে হঠাৎই সেখানে চড়াও হয় শম্ভু। স্ত্রীকে দেখতে পেয়েই রাগে ফেটে পড়ে সে এবং সঙ্গে থাকা ধারালো কাঁচি দিয়ে দীপার শরীরে একের পর এক আঘাত করতে থাকে।

রক্তাক্ত অবস্থায় দীপাদেবী মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। সেই সুযোগে এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত স্বামী। প্রতিবেশীরাই উদ্ধার করে জখম গৃহবধূকে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বনগাঁ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দীপাদেবীর শরীরে একাধিক গভীর ক্ষত রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। গাইঘাটা থানার পুলিশ অভিযুক্তের খোঁজে বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    আরজি কর আন্দোলনের প্রতিবাদী মুখ চিকিৎসক তাপস প্রামাণিকের নাবালিকা ভাগ্নি নিখোঁজ, ৭২ ঘণ্টা কেটে গেলেও অন্ধকারে পুলিশ

    নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের সেই অভিশপ্ত রাতে ‘অভয়া’কে মৃত বলে ঘোষণা করেছিলেন তিনি। তারপর থেকে বিচার চেয়ে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন আরজি কর হাসপাতালের জরুরি…

    Share on Social Media

    মতুয়া মেলার ভিড়ে গা ঢাকা, বড়বাজারের পকেটমারি কাণ্ডে ঠাকুরনগর থেকে ধৃত ৫ মহিলা

    নিউজ ডেস্ক: বড়বাজারের ওল্ড চীনাবাজার স্ট্রিটে ব্যবসায়ীর লক্ষাধিক টাকা চুরির কিনারা করল লালবাজার। সোমবার বিকেলে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে চলা মতুয়া মেলায় অভিযান চালিয়ে পাঁচ মহিলা পকেটমারকে গ্রেপ্তার করলেন কলকাতা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.