বৃদ্ধকে বেধড়ক মারধর ও গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ, উত্তেজনা হিলিতে

নিউজ ডেস্ক: এক বৃদ্ধকে বেধড়ক মারধর এবং তাঁর গায়ে গরম জল ঢেলে দেওয়ার মতো নৃশংস অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হিলি থানার কিসমতদাপট গ্রামের ত্রিমোহিনী বাজার সংলগ্ন এলাকায়। আক্রান্ত বৃদ্ধের নাম শীবেন্দ্রনাথ মহন্ত (৬০)। এই ঘটনায় অভিযুক্ত তরুণ স্বপন হাঁসদার বিরুদ্ধে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধের পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে শীবেন্দ্রনাথবাবু গ্রামের আদিবাসী পাড়ার দিক দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় হঠাৎই স্বপন হাঁসদা নামে ওই তরুণ তাঁর পথ আটকায় এবং অতর্কিতে তাঁর উপর চড়াও হয়। বৃদ্ধের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত স্বপন হাঁসদা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বৃদ্ধের পরিবারের দাবি, শীবেন্দ্রনাথবাবুকে লোহার রড দিয়ে মারধর করার পর তাঁর শরীরে গরম জল ঢেলে দেওয়া হয়েছে।

রক্তাক্ত ও জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করার পরামর্শ দেন।

আক্রান্তের ভাই নারায়ণ চন্দ্র মহন্ত বলেন, “আমার দাদাকে লোহার রড দিয়ে হাত-পায়ে মারার পর গায়ে গরম জল ঢেলে দেওয়া হয়েছে। কেন এমন করল, আমরা বুঝতে পারছি না। আমরা থানায় অভিযোগ জানিয়েছি এবং অভিযুক্তের কঠোর শাস্তি চাই।”

অন্যদিকে, অভিযুক্ত স্বপন হাঁসদা মারধরের কথা অস্বীকার করে দাবি করেছেন, “আমি মারিনি, শুধু ধাক্কা মেরেছিলাম। হয়তো দেওয়ালে লেগে চোট পেয়েছে। আমি বিষয়টি মিটমাট করে নিতে চাই।”

হিলি থানার আইসি সুদীপ কুমার প্রধান জানিয়েছেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা বিরাজ করছে।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.