বিশ্বাসের ভিতই ভারতের আসল মুদ্রা, কুয়ালালামপুরে বার্তা মোদীর; কুয়ালালামপুরে শুরু ইউপিআই পরিষেবা

২০২৬-এর প্রথম বিদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেছে নিলেন মালয়েশিয়াকে। শনিবার কুয়ালালামপুরে পা রেখে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দাবি করেন, বর্তমান বিশ্বে দ্রুত উন্নতির নিরিখে ভারতই এখন সবথেকে বিশ্বস্ত অংশীদার। তাঁর মতে, আন্তর্জাতিক মঞ্চে ভারতের সবথেকে শক্তিশালী মুদ্রা হল ‘পারস্পরিক বিশ্বাস’।

দুই দিনের সফরে মালয়েশিয়া পৌঁছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিমানবন্দর থেকে একই গাড়িতে দুই রাষ্ট্রপ্রধান পৌঁছন প্রবাসী ভারতীয়দের একটি বিশেষ কর্মসূচিতে। সেখানে অনাবাসী ভারতীয়দের উদ্দেশে মোদী জানান, ইতিমদ্যেই একাধিক দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যচুক্তি সেরেছে ভারত। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে মালয়েশিয়াকেও বার্তা দেন তিনি। মোদীর সুরেই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্বীকার করে নেন যে, ভারত তাঁদের অন্যতম শীর্ষ বাণিজ্যিক অংশীদার। তিনি জানান, গত বছর অর্থাৎ ২০২৫ সালেই প্রায় ১৫ লক্ষ ভারতীয় পর্যটক মালয়েশিয়া সফর করেছেন, যা দুই দেশের সম্পর্কের গভীরতা প্রমাণ করে।

এ দিনের মঞ্চে আনোয়ার ইব্রাহিমের গায়ক-সত্ত্বা এবং তামিল সংস্কৃতির প্রতি তাঁর অনুরাগের প্রশংসা শোনা যায় মোদীর গলায়। কিংবদন্তি অভিনেতা ও রাজনীতিক এমজি রামচন্দ্রনের গানের প্রতি আনোয়ারের টানের প্রসঙ্গ তুলে মোদী ভারতের প্রাচীন তামিল ভাষাকে ‘বিশ্বের কাছে ভারতের শ্রেষ্ঠ উপহার’ বলে অভিহিত করেন। এই প্রসঙ্গে তিনি ভারতের বর্তমান রাজনীতির শীর্ষ ব্যক্তিত্ব এস জয়শঙ্কর, নির্মলা সীতারমণ এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের নাম উল্লেখ করেন।

প্রবাসী ভারতীয়দের দীর্ঘদিনের দাবি মেনে এদিন মালয়েশিয়ায় ভারতের নতুন কনস্যুলেট খোলার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রযুক্তিগত সেতুবন্ধনে জোর দিয়ে তিনি জানান, শীঘ্রই মালয়েশিয়ায় ভারতের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ইউপিআই (UPI) চালু হতে চলেছে। এছাড়াও অনাবাসী ভারতীয় পড়ুয়াদের জন্য নতুন বৃত্তির কথাও ঘোষণা করেন তিনি।

Share on Social Media
  • Related Posts

    ১,১০৯ কোটি টাকার ব্যাংক প্রতারণা! কলকাতা-সহ ৪ রাজ্যের ৬টি জায়গায় দিনভর সিবিআই তল্লাশি

    নিউজ ডেস্ক: বিপুল অঙ্কের ব্যাংক জালিয়াতি ও প্রতারণার মামলায় এবার বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। প্রায় ১,১০৯ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে…

    Share on Social Media

    অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে হাসপাতালে ‘বন্দি’ সোনাম, শয্যা থেকেই ২০ জুলাই ‘সংসদ চলো’-র ডাক বাস্তবের ‘র‍্যাঞ্চো’র!

    নিউজ ডেস্ক: দিল্লি পুলিশ জোর করে যন্তরমন্তরের অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে গেলেও নিজের একবুক জেদ আর দাবিতে অনড় পরিবেশবিদ তথা সমাজকর্মী সোনাম ওয়াংচুক। দিল্লির সফদরজং হাসপাতালে আপাতত তিনি কার্যত…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.