ভোটের মুখে হাওড়ায় আরপিএফের বড় সাফল্য, ৭২ লক্ষের নগদ ও মার্কিন ডলার-সহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে কড়া নজরদারির সুফল মিলল হাওড়ায়। হাওড়া ডিভিশনের বামনগাছি আরপিএফ (RPF) পোস্টের তৎপরতায় উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা এবং বিদেশি মুদ্রা। ভারতীয় মুদ্রা ও মার্কিন ডলার মিলিয়ে যার সম্মিলিত বাজারমূল্য প্রায় ৭২ লক্ষ টাকারও বেশি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই বারাণসীর দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বামনগাছি রেল ইয়ার্ডের বেনারস ব্রিজ সংলগ্ন এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন কর্তব্যরত জওয়ানরা। তাঁদের গতিবিধিতে সন্দেহ হওয়ায় জওয়ানরা ওই দু’জনকে আটক করেন। এরপর তল্লাশি চালাতেই তাঁদের ব্যাগ থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়। ধৃতদের নাম আশিস শেঠ (৩৯) ও সুমিত ভার্মা (২৩)। পুলিশি জেরায় জানা গিয়েছে, ধৃতরা দু’জনেই উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা। তাঁরা ডাউন বিভূতি এক্সপ্রেস থেকে নেমে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিলেন।

তল্লাশিতে তাঁদের কাছ থেকে মোট ৩২ লক্ষের বেশি ভারতীয় টাকা এবং ৪৩ হাজার মার্কিন ডলার উদ্ধার হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী ওই মার্কিন ডলারের ভারতীয় মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। অর্থাৎ, সব মিলিয়ে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ প্রায় ৭২ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। এই বিপুল পরিমাণ নগদ এবং বিদেশি মুদ্রার উৎস এবং এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আয়কর দফতরকে খবর দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা অর্থ ইতিমধ্যেই আয়কর আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার গভীরে পৌঁছনোর চেষ্টা করছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    জাতীয় দলের ট্রায়ালে সুযোগ পাওয়া হাওড়ার প্রতিভাবান রাইফেল শুটার নিখোঁজ, তদন্তে পুলিশ

    নিউজ ডেস্ক: জাতীয় স্তরের প্রতিযোগিতার ট্রায়ালে সুযোগ পেয়েছিল সে। রাইফেল হাতে একের পর এক পদক জিতে হাওড়ার মুখ উজ্জ্বল করেছিল মাত্র ১৫ বছরের কিশোরী। কিন্তু সেই প্রতিভাবান শুটারই এখন নিখোঁজ।…

    Share on Social Media

    ভোররাতে ঘুসুড়ির জুট মিলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত লক্ষাধিক টাকার রাখি

    নিউজ ডেস্ক: ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল হাওড়ার ঘুসুড়ি এলাকা। জে এন মুখার্জি রোডের একটি জুট মিলের পেছনের গুদামে এই আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.