মতুয়াগড়ে গেরুয়া ঝড়! বনগাঁর চার আসনেই ধরাশায়ী তৃণমূল, রেকর্ড জয় সুব্রত ঠাকুরের

নিউজ ডেস্ক: ‘মতুয়াগড়’ বলে পরিচিত বনগাঁ মহকুমায় বইল প্রবল গেরুয়া ঝড়। মহকুমার চারটি বিধানসভা কেন্দ্র— বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা ও গাইঘাটা— সবকটিতেই বিপুল ব্যবধানে জয়ী হলেন বিজেপি প্রার্থীরা। ২০২৪ সালের উপনির্বাচনে বাগদা কেন্দ্রে তৃণমূল জিতলেও, এবারের বিধানসভা নির্বাচনে মতুয়ারা পুনরায় পদ্ম শিবিরের ওপরেই আস্থা রাখলেন। এসআইআর (SIR) ইস্যুতে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে যে ক্ষোভের জল্পনা তৈরি হয়েছিল, ভোটের ফলে তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি।

বনগাঁ মহকুমার মধ্যে সবথেকে বেশি ব্যবধানে জয়ী হয়ে রেকর্ড গড়েছেন গাইঘাটার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর। তিনি তৃণমূলের নরোত্তম বিশ্বাসকে ৪৭,৬৮৩ ভোটে পরাজিত করেছেন। অন্যদিকে, বাগদা কেন্দ্রে শান্তনু ঠাকুরের পরিবারের সোমা ঠাকুর ৩৪,৬১৬ ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১,২১,৩০৭ ভোট, যেখানে তৃণমূলের মধুপর্ণা ঠাকুর পেয়েছেন ৮৬,৬৯১ ভোট।

বনগাঁ উত্তর কেন্দ্রেও নিজের জয় বজায় রেখেছেন অশোক কীর্তনিয়া। তৃণমূলের বিশ্বজিৎ দাসকে ৪০,৬৭০ ভোটে হারিয়ে তিনি ১,১৯,৩১৭ ভোট পেয়েছেন। বনগাঁ দক্ষিণ কেন্দ্রেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হেসেছেন স্বপন মজুমদার। তিনি ৩৭,৮১৪ ভোটে তৃণমূল প্রার্থীকে পরাজিত করেছেন।

বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ এই জয়কে তৃণমূলের ‘অত্যাচারের বিরুদ্ধে মানুষের রায়’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, বাম ও কংগ্রেস তাদের হারানো ভোটব্যাঙ্ক পুনরুদ্ধারে কার্যত ব্যর্থ হয়েছে। মতুয়া ভোটব্যাঙ্ক অটুট রেখে বনগাঁর এই ক্লিন সুইপ রাজ্য রাজনীতিতে বিজেপির জমি আরও শক্ত করল।

Share on Social Media
  • Related Posts

    বরুণ বিশ্বাস খুনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ও জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ! নড়েচড়ে বসল বনগাঁ পুলিশ জেলা

    নিউজ ডেস্ক: সুটিয়ার প্রখ্যাত প্রতিবাদী শিক্ষক ও মানবাধিকার কর্মী বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে এবার এক মারাত্মক মোড়। ২০১২ সালের এই হাইপ্রোফাইল খুনের মামলায় এবার সরাসরি যুক্ত করা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা…

    Share on Social Media

    স্ত্রীকে গলার নলি কেটে খুনের দায়! হোমিওপ্যাথি চিকিৎসক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বনগাঁ আদালত

    নিউজ ডেস্ক: ঘুমন্ত স্ত্রীকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে নৃশংসভাবে গলার নলি কেটে খুনের দায়ে স্বামী চিকিৎসক অরিন্দম বালাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার বনগাঁ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.