শ্মশানের নিস্তব্ধতা উলুবেড়িয়ায়! ঘুমন্ত স্ত্রী ও ছেলেকে কুপিয়ে খুন করে আত্মঘাতী বাবা

নিউজ ডেস্ক: “বাবা আমাকে মেরে ফেলবে, বাড়িতে অস্ত্র তৈরি করে রেখেছে”— বৃহস্পতিবার রাতে বন্ধুদের আড্ডায় বসে এই আশঙ্কার কথাই শুনিয়েছিল উলুবেড়িয়ার যুবক প্রবীর মুখোপাধ্যায়। কিন্তু বন্ধুর বাড়িতে আশ্রয় নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে মায়ের পাশেই থাকতে চেয়েছিল সে। সেই জেদই কাল হল। শুক্রবার ভোরে ঘুমন্ত অবস্থায় বাবা প্রদীপ মুখোপাধ্যায়ের হাতে প্রাণ হারাল মা অপর্ণা মুখোপাধ্যায় ও বড় ছেলে প্রবীর। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম ছোট ছেলেও। নৃশংস এই কাণ্ড ঘটিয়ে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে বাবা প্রদীপও।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরে আলাদা থাকতেন প্রদীপ। স্ত্রী ও ছেলেরা তাঁকে ঘরে ঢুকতে দিতে চাইতেন না। প্রতিবেশীদের দাবি, এই আক্রোশ থেকেই খুনের নীল নকশা ছকেছিল প্রদীপ। এমনকি বাড়ির পুরনো লোহার সরঞ্জাম বিক্রি করে তিন দিন আগেই নতুন ধারালো অস্ত্র কিনে এনেছিল সে। শুক্রবার ভোরে ঘরের চালের টালি সরিয়ে ভেতরে ঢুকে ঘুমন্ত স্ত্রী ও ছেলেদের ওপর চড়াও হয় প্রদীপ। মাকে বাঁচাতে গিয়েই প্রাণ যায় বড় ছেলের।

মৃত অপর্ণা দেবীর ভাই মন্টু অধিকারীর অভিযোগের তির শাশুড়ি কৃষ্ণা মুখোপাধ্যায়ের দিকে। তাঁর দাবি, এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে প্রদীপের মায়ের প্ররোচনা ছিল। ঘটনার দিনও নাকি ছেলেদের মেরে ফেলার জন্য উস্কানি দিয়েছিলেন তিনি। পুলিশ ইতিমধ্য়েই অভিযুক্ত শাশুড়িকে আটক করেছে। আর্থিক অনটন না কি পরোক্ষ কোনও পারিবারিক ষড়যন্ত্র, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জখম ছোট ছেলে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।

Share on Social Media
  • Related Posts

    ফোনে কথা বলার ঘণ্টাকানেকের মধ্যেই মৃত্যু! উলুবেড়িয়ায় অন্তঃসত্ত্বা বধূকে ‘খুন’, গ্রেপ্তার স্বামী

    নিউজ ডেস্ক: মঙ্গলবার রাতে উলুবেড়িয়ার বাগান্ডা বীশ্বেশ্বরপুর মোল্লাপাড়ায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম রাজিয়া খাতুন (২৬)। বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, স্বামী ও শাশুড়ি মিলে…

    Share on Social Media

    আবেদন করেও ব্রাত্য! বাড়িতে ভোট দিতে পারলেন না উলুবেড়িয়ার দুই অশীতিপর প্রবীণ

    নিউজ ডেস্ক: বয়স নব্বইয়ের কোঠা পেরিয়েছে। শরীরে জরা থাবা বসালেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ইচ্ছায় খামতি ছিল না। কিন্তু নির্বাচন কমিশনের বিশেষ ‘হোম ভোটিং’ পরিষেবা চালু হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত ভোট…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.