ভোটের মুখে তপ্ত ভাঙড়! পুকুর ছেঁচে উদ্ধার রাইফেল ও ৮০টি তাজা বোমা, চরমে রাজনৈতিক তরজা

নিউজ ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের বারুদের গন্ধ। মঙ্গলবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে একটি পুকুর থেকে উদ্ধার হল একটি রাইফেল ও প্রায় ৮০টি তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পুকুরের জল ছেঁচে ফেলতেই এই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকের হদিস মেলে। উদ্ধার হওয়া বোমাগুলি ‘ওয়াটার প্রুফ’ প্লাস্টিকে মোড়ানো ছিল, যা দেখে তদন্তকারীদের অনুমান এগুলি দীর্ঘদিনের জন্য মজুত করা হয়েছিল।

রাজ্যের পুলিশ অবজার্ভার মনোজ কুমার যখন ভাঙড়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন, ঠিক সেই সময়েই এই অস্ত্র উদ্ধার ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন চণ্ডীহাট গ্রাম থেকেও তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, এক তৃণমূল কর্মীর দোকান থেকেই এই বিস্ফোরকগুলি পাওয়া গিয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই বামুনিয়ায় একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটেছিল, যাতে একজনের মৃত্যুও হয়। সেই ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি কলকাতা লেদার কমপ্লেক্স, মাধবপুর ও উত্তর কাশীপুর থানার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পুলিশ অবজার্ভার। কত অস্ত্র উদ্ধার হয়েছে এবং কতজনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করেছেন তিনি।

এদিকে এই অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা অভিযোগ করেছেন, “আমরা বন্দুকের রাজনীতি করি না। আইএসএফ এলাকায় অশান্তি ছড়িয়ে তৃণমূলকে বদনাম করার জন্য এসব করছে।” পাল্টা জবাবে আইএসএফ নেতা আরাবুল ইসলাম দাবি করেন, “তৃণমূলের পায়ের তলায় মাটি নেই, তাই ওরা এখন বোমা-বন্দুকের রাজনীতি করছে। বামুনিয়াতে শওকত মোল্লা লোক পাঠিয়েছিল বোমা তৈরির জন্য, সেখানেই বিস্ফোরণ ঘটেছে।” নির্বাচনের আগে ভাঙড়ের এই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে প্রশাসন এখন কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার।

Share on Social Media
  • Related Posts

    ভোট মিটলেও স্বস্তি নেই ভাঙড়ে, লঙ্কা খেত থেকে উদ্ধার ৭টি তাজা বোমা

    নিউজ ডেস্ক: ভোট মিটলেই কি ফিরবে সেই চেনা ভাঙড়? বৃহস্পতিবার সাতসকালে লঙ্কা খেত থেকে সাত-সাতটি তাজা বোমা উদ্ধার হতেই এই প্রশ্নটা ফের জোরালো হয়ে উঠল তিলোত্তমার পড়শি এলাকায়। বুধবার গোটা…

    Share on Social Media

    উত্তপ্ত ভাঙড়ে পুলিশি দাপট, বিজয়গঞ্জ বাজারে সপার্ষদ রুটমার্চ কমিশনারের

    নিউজ ডেস্ক: ভোট এলেই যেন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে থাকে ভাঙড়। রাজনীতির কারবারিদের কাছে এ এক চেনা ছবি। গত ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সেই ভয়াবহ স্মৃতি এখনও অমলিন, যেখানে সাত-সাতটি…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.