পুলিশের গাড়িতে নগদ মিললেই জেল! বেআইনি নিরাপত্তা নিয়ে খড়্গহস্ত কমিশন

নিউজ ডেস্ক: নির্বাচনী বৈতরণী পার করতে ক্ষমতার অপব্যবহার রুখতে এ বার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। মঙ্গলবার এক নজিরবিহীন নির্দেশিকায় সাফ জানানো হয়েছে, কোনও অবস্থাতেই পুলিশের সরকারি গাড়িতে নগদ টাকা বহন করা যাবে না। পুলিশ কমিশনারের এই লিখিত নির্দেশিকা ইতিমধ্যেই লালবাজারের প্রতিটি ইউনিটের শীর্ষ কর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কমিশনের স্পষ্ট হুঁশিয়ারি, নিয়ম লঙ্ঘন করে পুলিশের গাড়িতে টাকা নিয়ে যাওয়ার সময় কেউ ধরা পড়লে সরাসরি শ্রীঘরে যেতে হবে তাঁকে। এই নির্দেশিকাকে কেন্দ্র করে রাজ্য পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ভোটের মুখে নগদ পরিবহণের পাশাপাশি প্রভাবশালীদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও কড়া নজরদারি শুরু করেছে কমিশন। কমিশনের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, স্বরাষ্ট্রসচিব, আইজি, ডিআইজি কিংবা পুলিশ সুপারের মতো উচ্চপদস্থ আধিকারিকদের অজান্তেই অনেক ক্ষেত্রে স্থানীয় থানার ওসি-রা প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যক্তিকে বেআইনিভাবে পুলিশি নিরাপত্তা দিচ্ছেন। এই ধরণের ‘বেআইনি’ কাজকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করে সংশ্লিষ্ট ওসি-দের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে কমিশন। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হচ্ছে।

কমিশনের এই কড়াকড়িকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এই নির্দেশিকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে পালটা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। শাসক দলের দাবি, বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে শ’খানেক মামলা থাকা সত্ত্বেও তিনি উচ্চমানের কেন্দ্রীয় নিরাপত্তা ভোগ করছেন। এমনকি সদ্য জেল থেকে ফেরা বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। শাসক শিবিরের প্রশ্ন, কেবল রাজ্য পুলিশের ওপর নজরদারি না চালিয়ে কেন্দ্রীয় নিরাপত্তার ক্ষেত্রেও কেন একই ধরণের স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না? সব মিলিয়ে ভোটের আবহে পুলিশের গাড়ি ও নিরাপত্তা সংক্রান্ত এই নির্দেশিকা এখন রাজ্য রাজনীতির নয়া কেন্দ্রবিন্দু।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.