প্রজনন ঋতুতে মাছেদের ‘ছুটি’, আজ থেকে দু’মাস সমুদ্রে মাছ ধরায় জারি নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক: মাছেদের বংশবৃদ্ধি নিশ্চিত করতে এবং সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে আজ, ১৫ এপ্রিল থেকে শুরু হলো মাছ ধরার ওপর বার্ষিক নিষেধাজ্ঞা। মৎস্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৪ জুন পর্যন্ত টানা দু’মাস নদী ও সমুদ্রে কোনও ধরনের মাছ ধরা যাবে না। মূলত এই সময়টি মাছেদের প্রজননকাল হওয়ার কারণেই প্রতি বছরের মতো এ বারও এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, এপ্রিল থেকে জুন— এই সময়কালে ডিম পাড়ার জন্য মাছেরা গভীর সমুদ্র থেকে মোহনা বা খাড়ির কাছাকাছি চলে আসে। এই গুরুত্বপূর্ণ সময়ে মাছ ধরা হলে প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয়, যার সরাসরি প্রভাব পড়ে মৎস্য উৎপাদনের ওপর। তাই মাছেদের অবাধ প্রজনন নিশ্চিত করতে এই দুই মাস মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এই নির্দেশের জেরে ইতিমধ্য়েই নামখানা, ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপের মতো মৎস্যবন্দরগুলিতে ফিরে এসেছে হাজার হাজার ট্রলার।

সমুদ্র থেকে ফিরে আসা ট্রলারগুলি এখন মৎস্যবন্দরগুলিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। মৎস্যজীবীরা জানিয়েছেন, আগামী দু’মাস মাছ ধরা বন্ধ থাকায় এই অবসর সময়ে ট্রলারগুলির ইঞ্জিন মেরামত এবং জাল বোনার কাজ সেরে নেওয়া হবে। এরপর নিষেধাজ্ঞা উঠে গেলে আগামী ১৫ জুন থেকে ফের রুপোলি শস্যের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দেবেন তাঁরা।

এই প্রসঙ্গে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, মৎস্য দপ্তরের পাশাপাশি বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকেও সদস্যদের এই নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলার আবেদন জানানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘যদি কোনও মৎস্যজীবী এই নিয়ম লঙ্ঘন করে সমুদ্রে বা নদীতে মাছ ধরতে যান, তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’ প্রশাসনের পক্ষ থেকেও উপকূলবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.