বালুরঘাটে পোস্টাল ব্যালট ঘিরে চরম বিশৃঙ্খলা, সিল-গালা ছাড়াই ভোটগ্রহণের অভিযোগে ধুন্ধুমার

নিউজ ডেস্ক: পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু হতেই অনিয়ম আর অব্যবস্থার চেনা ছবি ধরা পড়ল দক্ষিণ দিনাজপুর জেলায়। বৃহস্পতিবার বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে এসে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন ভোটকর্মীরা। তাঁদের অভিযোগ, নূন্যতম গোপনীয়তা রক্ষা তো দূরস্থান, ব্যালট বাক্সে সিল এবং গালা না দিয়েই ভোটগ্রহণ করা হচ্ছে। এমনকি বাক্স থেকে ব্যালট পেপার বের করে নেওয়ার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে।

এ দিন ভোটগ্রহণ চলাকালীন ওই স্কুলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁরা নির্বাচন কমিশনের অবজার্ভারকে ঘিরে বিক্ষোভ দেখান। তৃণমূলের দাবি, বিজেপি কমিশনকে ব্যবহার করে গণতান্ত্রিক এই প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করতে চাইছে। অন্যদিকে, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকারের পাল্টা অভিযোগ, প্রশাসনের কিছু কর্মী তৃণমূলের হয়ে কাজ করে ভোট প্রক্রিয়াকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ভোট দিতে আসা চিত্তরঞ্জন সরকারের মতো অনেক সরকারি কর্মীরই দাবি, বুথের ভিতর অবাধে মোবাইল ব্যবহার করা হচ্ছিল এবং ভোটদানের গোপনীয়তা বলতে কিছুই ছিল না। এই বিশৃঙ্খলার খবর পেয়ে ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদ এবং বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত জেলাশাসক ইজাজ আহমেদ জানিয়েছেন, গোটা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের টানাপড়েনে দীর্ঘক্ষণ ব্যাহত হয় ভোটগ্রহণ প্রক্রিয়া, যদিও পুলিশের হস্তক্ষেপে পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

Share on Social Media
  • Related Posts

    অসম্ভবকে সম্ভব করলেন বালুরঘাটের চিকিৎসকরা, দু’টুকরো হওয়া হাড় জুড়ে প্রাণ ফিরল প্রৌঢ়ার

    নিউজ ডেস্ক: সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে যখন মাঝেমধ্যেই প্রশ্ন ওঠে, ঠিক তখনই নজিরবিহীন সাফল্যের সাক্ষী থাকল বালুরঘাট জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল। এক প্রৌঢ়ার দু’টুকরো হয়ে যাওয়া পায়ের হাড় সফল…

    Share on Social Media

    বালুরঘাটে টোটো থামিয়ে মহিলা কর্মীকে অ্যাসিড হামলা, জমি বিবাদের জেরে ছক কষে আক্রমণের আশঙ্কা

    নিউজ ডেস্ক: ছুটির দুপুরে বাড়ি ফেরার পথে ভয়াবহ অ্যাসিড হামলার শিকার হলেন এক মহিলা। শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার অন্তর্গত বড় রঘুনাথপুর এলাকায়। আক্রান্ত মহিলা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ২০ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বাগদা, তছনছ বিঘার পর বিঘা ফসল; ঘর ভেঙে জখম ২

    ২০ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বাগদা, তছনছ বিঘার পর বিঘা ফসল; ঘর ভেঙে জখম ২

    বিধাননগরে নয়া পুলিশ কমিশনার, ৪ বিএলও-কে সাসপেন্ড করল কমিশন; ভোটের মুখে ব্যাপক রদবদল

    বিধাননগরে নয়া পুলিশ কমিশনার, ৪ বিএলও-কে সাসপেন্ড করল কমিশন; ভোটের মুখে ব্যাপক রদবদল

    ১৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ডেবরায় ভস্মীভূত ট্রাক; নেপথ্যে কি শর্ট সার্কিট?

    ১৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ডেবরায় ভস্মীভূত ট্রাক; নেপথ্যে কি শর্ট সার্কিট?

    পাহাড়তলীর পথে ‘অচেনা’ সাঁজোয়া গাড়ি! ময়নাগুড়িতে ভোটারদের অভয় দিতে অলিগলিতে কর্তারা

    পাহাড়তলীর পথে ‘অচেনা’ সাঁজোয়া গাড়ি! ময়নাগুড়িতে ভোটারদের অভয় দিতে অলিগলিতে কর্তারা

    বালুরঘাটে পোস্টাল ব্যালট ঘিরে চরম বিশৃঙ্খলা, সিল-গালা ছাড়াই ভোটগ্রহণের অভিযোগে ধুন্ধুমার

    বালুরঘাটে পোস্টাল ব্যালট ঘিরে চরম বিশৃঙ্খলা, সিল-গালা ছাড়াই ভোটগ্রহণের অভিযোগে ধুন্ধুমার

    ভোটের মুখে হাওড়ায় আরপিএফের বড় সাফল্য, ৭২ লক্ষের নগদ ও মার্কিন ডলার-সহ গ্রেফতার ২

    ভোটের মুখে হাওড়ায় আরপিএফের বড় সাফল্য, ৭২ লক্ষের নগদ ও মার্কিন ডলার-সহ গ্রেফতার ২
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.