দিল্লি–বাগডোগরা ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক, লখনউয়ে জরুরি অবতরণ; নিরাপদ ২৩৮ যাত্রী

লখনউ: দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর একটি বিমানে বোমা রাখা আছে বলে হুমকির জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে বোমাতঙ্কের কারণে লখনউয়ের চৌধরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় ইন্ডিগোর ৬ই-৬৬৫০ নম্বর ফ্লাইটটি। বিমানে মোট ২৩৮ জন যাত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উড়ানের মাঝেই বিমানের শৌচাগারে একটি টিস্যু পেপারে বোমা রাখার হুমকি সংক্রান্ত একটি বার্তা নজরে আসে। বিষয়টি জানাজানি হতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে লখনউয়ে নামানোর সিদ্ধান্ত নেয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল।

এই প্রসঙ্গে এসিপি রজনীশ ভার্মা জানান, সকাল ৮টা ৪৬ মিনিট নাগাদ এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের তরফে বোমাতঙ্কের খবর আসে। এরপর সকাল ৯টা ১৭ মিনিটে বিমানটি নিরাপদে লখনউ বিমানবন্দরে অবতরণ করে।

অবতরণের পর বিমানটিকে দ্রুত ‘আইসোলেশন বে’-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং সিআইএসএফের বিশেষ দল বিমান ও যাত্রীদের লাগেজ তল্লাশি শুরু করে। সব যাত্রীকে নিরাপদে নামিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হয় গোটা বিমান।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা ২৩৮ জনের মধ্যে ৮ জন শিশু, ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু ছিলেন। দীর্ঘ তল্লাশির পর কোনও বিস্ফোরক মেলেনি। ঘটনায় কেউ আহত হননি এবং সব যাত্রীই সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। তবে হুমকির বার্তাটি কে বা কারা লিখেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share on Social Media

Related Posts

দিল্লিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, এসি বিস্ফোরণে জীবন্ত দগ্ধ হয়ে মৃত অন্তত ৯

নিউজ ডেস্ক: রবিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল দিল্লির শাহদরা এলাকার বিবেক বিহার। একটি চারতলা আবাসিক ভবনে আগুন লেগে অন্তত নয় জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৬ জনকে।…

Share on Social Media

নিটে ‘মুন্নাভাই’ রুখতে নজিরবিহীন দাওয়াই! পরীক্ষার দু’দিন ছুটি পাবেন না দেশের কোনও ডাক্তারি পড়ুয়া

নিউজ ডেস্ক: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) ঘিরে এবার চরম সতর্ক কেন্দ্র। আগামী ৩ মে, রবিবার দেশজুড়ে আয়োজিত হতে চলেছে এই মেগা পরীক্ষা। কিন্তু প্রতিবছরই নিট আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ…

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
error: Content is protected !!

AdBlock

We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.