পরীক্ষার দু’দিনেই প্রশ্ন ফাঁসের হুলস্থুল! গুজব উড়িয়ে পরীক্ষার্থীদের সতর্ক করল এনটিএ

২২ জানুয়ারি ২০২৬, নয়াদিল্লি: পরীক্ষা শুরু হতে না হতেই ফের বিতর্ক। ২১ জানুয়ারি থেকে শুরু হয়েছে ২০২৬ সালের জয়েন্ট এন্ট্রান্স (JEE) মেনস। আর তার দু’দিনের মধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র ফাঁসের চাঞ্চল্যকর দাবি। যা নিয়ে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। তবে পরিস্থিতি ঘোরালো হওয়ার আগেই আসরে নামল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হলো, প্রশ্ন ফাঁসের খবরটি সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন।

‘গুজবে কান দেবেন না’, বার্তা এনটিএ-র এনটিএ-র তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, সমাজমাধ্যমে কিছু অসাধু চক্র ভুয়া খবর ছড়িয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর আগেও প্রশ্ন ফাঁসের নাম করে আর্থিক প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। তাই এবারও পড়ুয়াদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আয়োজক সংস্থা। তাদের স্পষ্ট বার্তা, ‘‘প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। অযথা গুজবে কান দিয়ে বা প্রতারকদের ফাঁদে পা দিয়ে ক্ষতি করবেন না।’’

পরীক্ষাকেন্দ্রে কড়া নিয়ম, বায়োমেট্রিক নিয়ে সতর্কতা বিতর্ক এড়ানোর পাশাপাশি সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে একগুচ্ছ কড়া নির্দেশিকাও জারি করেছে এনটিএ। পরীক্ষার্থীদের জন্য রইল জরুরি চেক-লিস্ট:

  • বায়োমেট্রিক আনলক: আধার কার্ডের বায়োমেট্রিক যেন কোনোভাবেই ‘লক’ করা না থাকে। অ্যাডমিট কার্ড ও অন্যান্য তথ্যের সঙ্গে বায়োমেট্রিক যাচাই না হওয়া পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
  • রিপোর্টিং টাইম: পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট সময়ের (Reporting Time) অন্তত এক ঘণ্টা আগে পৌঁছতে হবে।
  • প্রয়োজনীয় নথি: সঙ্গে রাখতে হবে অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র (যেমন আধার কার্ড) এবং ফর্মে ব্যবহৃত দুটি পাসপোর্ট সাইজ ছবি।
  • অ্যাটেন্ডেন্স শিট: উপস্থিতির খাতায় নিজের সই, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এবং ছবি যেন পরিষ্কার থাকে।

পরীক্ষার খুঁটিনাটি প্রতিদিন কম্পিউটার বেসড টেস্ট (CBT) পদ্ধতিতে পরীক্ষা চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। শুধুমাত্র যেদিন ‘ড্রয়িং টেস্ট’ থাকবে, সেদিনই জ্যামিতি বাক্স সঙ্গে রাখার অনুমতি মিলবে। দেশের প্রথম সারির ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির এই প্রবেশিকা পরীক্ষায় যাতে কোনো স্বচ্ছতার অভাব না ঘটে, তার জন্য এবার বাড়তি সতর্ক এনটিএ।

Share on Social Media
  • Related Posts

    ১,১০৯ কোটি টাকার ব্যাংক প্রতারণা! কলকাতা-সহ ৪ রাজ্যের ৬টি জায়গায় দিনভর সিবিআই তল্লাশি

    নিউজ ডেস্ক: বিপুল অঙ্কের ব্যাংক জালিয়াতি ও প্রতারণার মামলায় এবার বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। প্রায় ১,১০৯ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে…

    Share on Social Media

    অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে হাসপাতালে ‘বন্দি’ সোনাম, শয্যা থেকেই ২০ জুলাই ‘সংসদ চলো’-র ডাক বাস্তবের ‘র‍্যাঞ্চো’র!

    নিউজ ডেস্ক: দিল্লি পুলিশ জোর করে যন্তরমন্তরের অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে গেলেও নিজের একবুক জেদ আর দাবিতে অনড় পরিবেশবিদ তথা সমাজকর্মী সোনাম ওয়াংচুক। দিল্লির সফদরজং হাসপাতালে আপাতত তিনি কার্যত…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.