ভোট-অশান্তিতে ওসির ‘চাকরি’ যাওয়ার ফতোয়া, সিভিকদের গতিবিধিতেও নয়া ফরমান কমিশনের

নিউজ ডেস্ক: আড়াই লক্ষাধিক কেন্দ্রীয় বাহিনী থেকে সাঁজোয়া গাড়ি— রাজ্যে বিধানসভা ভোটের আগে নিরাপত্তার বহর আকাশছোঁয়া। অথচ এত কিছুর পরও ভোটের ময়দানে অশান্তি রুখতে শেষ পর্যন্ত রাজ্যের পুলিশ আধিকারিকদের ওপরেই চরম ‘ফতোয়া’ জারি করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আইসি-ওসি থেকে শুরু করে পুলিশ সুপার ও কমিশনারদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এলাকায় অশান্তি হলে স্রেফ বদলি নয়, সরাসরি চাকরি থেকে বরখাস্ত বা এফআইআর-এর মুখে পড়তে হতে পারে তাঁদের। যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের দানা বেঁধেছে।

কমিশনের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ভোটের দিন নিজ নিজ এলাকায় শান্তি বজায় রাখার যাবতীয় দায়ভার নিতে হবে সংশ্লিষ্ট থানার বড়বাবুদের। এলাকায় অস্ত্র বা বোমাবাজির খবর মিললে এবং পুলিশের তৎপরতায় খামতি দেখা গেলে, প্রথমে সংশ্লিষ্ট আধিকারিককে সাসপেন্ড করা হবে। এরপর বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত হলে তাঁকে স্থায়ীভাবে বরখাস্তও করা হতে পারে। এমনকি পদস্থ আধিকারিকরাও এই রোষের বাইরে থাকবেন না। এই সিদ্ধান্তকে কটাক্ষ করে তৃণমূলের প্রশ্ন, “বিপুল বাহিনী এনেও কি কমিশনের আত্মবিশ্বাস তলানিতে? তাই কি শেষ পর্যন্ত রাজ্যের পুলিশের কাঁধেই বন্দুক রাখতে হচ্ছে?”

একই সঙ্গে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের নিয়ে এক নজিরবিহীন নির্দেশিকা জারি করেছে কমিশন। ভোটের তিনদিন আগেই তাঁদের কাজ থেকে সরিয়ে সরাসরি পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের কোনও কাজেই তাঁদের যুক্ত করা যাবে না। ইউনিফর্ম পরে বুথমুখী হওয়াতেও থাকছে নিষেধাজ্ঞা। সাধারণ নাগরিক হিসেবে সাধারণ পোশাকে তাঁরা ভোট দিতে পারলেও কোনওভাবেই ভোটারদের প্রভাবিত করতে পারবেন না।

অন্যদিকে, এবার জাঁতাকলে পড়েছেন প্রিসাইডিং অফিসাররাও। বুথে যাওয়ার আগে তাঁদের থেকে ‘মুচলেকা’ নেওয়ার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভোটকেন্দ্রে যাওয়ার আগে আধঘণ্টার বিশেষ প্রশিক্ষণ এবং মুচলেকা দেওয়ার এই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যেই প্রিসাইডিং অফিসারদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, সমস্ত দায়িত্ব কর্মীদের ওপর চাপিয়ে কমিশন কি নিজের দায় ঝেড়ে ফেলতে চাইছে? কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনিক কড়াকড়ির এই দড়ি টানাটানির মধ্যে বাংলার ভোট শেষ পর্যন্ত কতটা শান্তিপূর্ণ হয়, এখন সেটাই দেখার।

Share on Social Media
  • Related Posts

    ভোটের মুখে পরিযায়ী-প্রত্যাবর্তন, ‘সামার স্পেশালে’ চড়ে আসা শ্রমিকদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ

    নিউজ ডেস্ক: ভোটের আবহে এ যেন এক চেনা ঘরওয়াপসি। তবে এবার সেই প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করতে রেলের ‘সামার স্পেশাল’ ট্রেন আসতেই তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপি তর্জা। মালদহ থেকে মুর্শিদাবাদ, কোচবিহার থেকে…

    Share on Social Media

    আগুনঝরা রোদে পুড়ছে পশ্চিমাঞ্চল, পুরুলিয়া-বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দপ্তরের

    নিউজ ডেস্ক: বৈশাখের শুরুতেই রুদ্রমূর্তি ধারণ করেছে প্রকৃতি। উত্তর-পশ্চিমি শুষ্ক ও তপ্ত বাতাসের দাপটে এ বছরের প্রথম তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল। হাওয়া অফিস সূত্রে খবর, আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের মুখে পরিযায়ী-প্রত্যাবর্তন, ‘সামার স্পেশালে’ চড়ে আসা শ্রমিকদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ

    ভোটের মুখে পরিযায়ী-প্রত্যাবর্তন, ‘সামার স্পেশালে’ চড়ে আসা শ্রমিকদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ

    ‘কেউ কথা রাখেনি’, ক্ষোভে ফুঁসছেন মালিকরা! এবার ভোটযুদ্ধে ‘নোটা’কেই হাতিয়ার করল বাড়িওলা সমিতি

    ‘কেউ কথা রাখেনি’, ক্ষোভে ফুঁসছেন মালিকরা! এবার ভোটযুদ্ধে ‘নোটা’কেই হাতিয়ার করল বাড়িওলা সমিতি

    তামিলনাড়ুতে নজিরবিহীন কাণ্ড, কার্তি চিদাম্বরমের অফিস থেকে বাজেয়াপ্ত টাকা ছিনতাই করল জনতা

    তামিলনাড়ুতে নজিরবিহীন কাণ্ড, কার্তি চিদাম্বরমের অফিস থেকে বাজেয়াপ্ত টাকা ছিনতাই করল জনতা

    ইতিহাসের নীরব সাক্ষী কেশপুরের সেই অ্যাম্বুল্যান্স, ভোটের মুখে ফের উসকে দিচ্ছে ‘কঙ্কালকাণ্ডের’ দগদগে স্মৃতি

    ইতিহাসের নীরব সাক্ষী কেশপুরের সেই অ্যাম্বুল্যান্স, ভোটের মুখে ফের উসকে দিচ্ছে ‘কঙ্কালকাণ্ডের’ দগদগে স্মৃতি

    ভোটের মুখে ‘শাটডাউন’ দিঘা, পর্যটকদের জেলা ছাড়ার চরম হুঁশিয়ারি কমিশনের

    ভোটের মুখে ‘শাটডাউন’ দিঘা, পর্যটকদের জেলা ছাড়ার চরম হুঁশিয়ারি কমিশনের

    লাইসেন্স ছাড়াই আলু মজুত! ময়নাগুড়িতে প্রশাসনের কোপে হিমঘর, পথে বসে বিক্ষোভ চাষিদের

    লাইসেন্স ছাড়াই আলু মজুত! ময়নাগুড়িতে প্রশাসনের কোপে হিমঘর, পথে বসে বিক্ষোভ চাষিদের
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.