প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ইতিহাস! পুরুষ জওয়ানদের নেতৃত্বে প্রথমবার এক মহিলা—সিআরপিএফ অফিসার সিমরন বালা

দিল্লি, ২২ জানুয়ারী :
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তৈরি হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত। আগামী ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্য পথে সিআরপিএফ-এর প্রায় ১৫০ জন পুরুষ জওয়ানের একটি কুচকাওয়াজ দলের নেতৃত্ব দেবেন এক তরুণী অফিসার। ভারতের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা জওয়ান সম্পূর্ণ পুরুষ কুচকাওয়াজ দলের নেতৃত্ব দিতে চলেছেন। এই নজির গড়তে চলেছেন সিআরপিএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সিমরন বালা।

মাত্র ২৬ বছর বয়সি সিমরন বালা জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার ছোট শহর নওশেরার বাসিন্দা। জম্মুর গান্ধীনগরের গভর্নমেন্ট কলেজ ফর উইমেন থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। ২০২৫ সালে ইউপিএসসি পরিচালিত সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একই বছরের এপ্রিল মাসে দেশের বৃহত্তম আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এ যোগ দেন সিমরন।

গুরুগ্রামের সিআরপিএফ অ্যাকাডেমিতে প্রশিক্ষণকালেই সেরা অফিসারের পুরস্কার পান তিনি। রাজৌরি জেলায় তিনিই প্রথম মহিলা, যিনি সিআরপিএফ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। কর্মজীবনের শুরুতেই তাঁর পোস্টিং হয় ছত্তীসগড়ের ‘বস্তারিয়া’ ব্যাটালিয়নে, যেখানে তিনি নকশালবিরোধী অভিযানের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান।

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এতদিন মহিলা জওয়ানেরা কুচকাওয়াজ দলের নেতৃত্ব দিলেও কোনও মহিলাকে কখনও সম্পূর্ণ পুরুষ দলের নেতৃত্ব দিতে দেখা যায়নি। সেই দিক থেকে সিমরন বালার এই দায়িত্ব এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে।

এ বছরও প্রথা মেনে রাইসিনা হিল থেকে ইন্ডিয়া গেট হয়ে লালকেল্লা পর্যন্ত কর্তব্য পথ ধরে এগোবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। দেশের সামরিক শক্তি ও সাংস্কৃতিক বৈচিত্র তুলে ধরবেন বিভিন্ন বাহিনীর জওয়ানেরা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রয়্যাল এনফিল্ড বুলেট বাইকে সিআরপিএফ ও সশস্ত্র সীমা বলের (এসএসবি) মহিলা ‘ডেয়ার ডেভিলস’-এর যৌথ প্রদর্শনী। পাশাপাশি উটের পিঠে বিএসএফ জওয়ানদের কুচকাওয়াজ, সিআইএসএফ-এর কুচকাওয়াজ ও ব্যান্ড দলও শোভা পাবে এবারের অনুষ্ঠানে।

সেই ঐতিহ্যবাহী কুচকাওয়াজেই পুরুষ জওয়ানদের নেতৃত্ব দিয়ে নতুন অধ্যায় লিখতে চলেছেন সিমরন বালা—যা নিঃসন্দেহে দেশের নারীশক্তির এক গর্বের মুহূর্ত।

Share on Social Media
  • Related Posts

    ১,১০৯ কোটি টাকার ব্যাংক প্রতারণা! কলকাতা-সহ ৪ রাজ্যের ৬টি জায়গায় দিনভর সিবিআই তল্লাশি

    নিউজ ডেস্ক: বিপুল অঙ্কের ব্যাংক জালিয়াতি ও প্রতারণার মামলায় এবার বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। প্রায় ১,১০৯ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে…

    Share on Social Media

    অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে হাসপাতালে ‘বন্দি’ সোনাম, শয্যা থেকেই ২০ জুলাই ‘সংসদ চলো’-র ডাক বাস্তবের ‘র‍্যাঞ্চো’র!

    নিউজ ডেস্ক: দিল্লি পুলিশ জোর করে যন্তরমন্তরের অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে গেলেও নিজের একবুক জেদ আর দাবিতে অনড় পরিবেশবিদ তথা সমাজকর্মী সোনাম ওয়াংচুক। দিল্লির সফদরজং হাসপাতালে আপাতত তিনি কার্যত…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.