রাশিয়ায় ডাক্তারি পড়ুয়াদের হস্টেলে কিশোরের চপার-হানা, রক্তাত্ত ৪ ভারতীয় ছাত্র

মস্কো: বিদেশের মাটিতে ফের আক্রান্ত ভারতীয় পড়ুয়ারা। এবার খাস রাশিয়ার উফা শহরে এক কিশোরের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হলেন চার জন ভারতীয় ডাক্তারি পড়ুয়া। শনিবার বাশকোর্তোস্তান প্রদেশের উফা স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির বিদেশি পড়ুয়াদের হস্টেলে এই রক্তক্ষয়ী হামলাটি ঘটে। অভিযুক্ত কিশোর অতর্কিতে হস্টেলে ঢুকে এলোপাথাড়ি ছুরির কোপ বসাতে শুরু করে বলে অভিযোগ। হামলায় অন্তত ছয়জন জখম হয়েছেন, যাঁদের মধ্যে চারজনই ভারতের নাগরিক।

রুশ অভ্যন্তরীণ মন্ত্রক সূত্রে খবর, হামলাকারীকে বাধা দিতে গিয়ে দু’জন পুলিশকর্মীও ছুরিকাঘাতে আহত হয়েছেন। রুশ স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল ইরিনা ভল্‌ক জানিয়েছেন, গ্রেফতার করার সময় অভিযুক্ত কিশোর নিজেরও ক্ষতি করার চেষ্টা করে। তবে হামলাকারীর পরিচয় বা সে কোন দেশের নাগরিক, তা নিয়ে এখনও রহস্য বজায় রেখেছে পুতিন সরকার। প্রাথমিক তদন্তের পর স্থানীয় সংবাদমাধ্যম একজনের কথা বললেও, পরে রাশিয়ার ভারতীয় দূতাবাস নিশ্চিত করে জানিয়েছে যে জখমদের তালিকায় চারজন ভারতীয় পড়ুয়া রয়েছেন।

এই ঘটনার খবর পেতেই নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। কাজ়ানে অবস্থিত ভারতীয় কনস্যুলেটের আধিকারিকেরা ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে উফা শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, জখম পড়ুয়াদের যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং রুশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। বিদেশের মাটিতে এই ধরনের হামলায় ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে ফের একবার গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    দিল্লিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, এসি বিস্ফোরণে জীবন্ত দগ্ধ হয়ে মৃত অন্তত ৯

    নিউজ ডেস্ক: রবিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল দিল্লির শাহদরা এলাকার বিবেক বিহার। একটি চারতলা আবাসিক ভবনে আগুন লেগে অন্তত নয় জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৬ জনকে।…

    Share on Social Media

    আমেরিকায় স্বপ্নভঙ্গ! ১০ দিন নিখোঁজ থাকার পর নদী থেকে উদ্ধার বাংলাদেশি ছাত্রের দেহ, প্রেমিকা এখনও নিখোঁজ

    নিউজ ডেস্ক: উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে সুদূর আমেরিকায় পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের দুই মেধাবী তরুণ-তরুণী। লক্ষ্য ছিল গবেষণা শেষে একসঙ্গে সংসার পাতার। কিন্তু ফ্লোরিডার ট্যাম্পা বে-র নোনা জল সেই সব রঙিন স্বপ্নে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.