এসআইআর শুনানি ঘিরে রাজ্যজুড়ে অশান্তি: বাসন্তী থেকে বারাসত, সন্দেশখালি—ভাঙচুর, অবরোধ ও বিক্ষোভে উত্তাল একাধিক জেলা

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: এসআইআর সংক্রান্ত শুনানিকে কেন্দ্র করে মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়াল। হয়রানির অভিযোগ তুলে একাধিক জায়গায় ভাঙচুর, রাস্তা অবরোধ ও বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়ে জনজীবন।
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সোনাখালি কর্মতীর্থে শুনানি চলাকালীন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, ভোটারদের একাংশ সেখানে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করে। শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে বাসন্তী হাইওয়ের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, নির্ধারিত সময়ে শুনানি শুরু না হওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাজ না হওয়ায় ক্ষোভ জমে ওঠে। অবরোধের জেরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই অভিযোগে ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের খানবেড়িয়াতেও প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করেন ভোটাররা।
উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ১ নম্বর ব্লকের ন্যাজাট বিডিও অফিসেও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর নানা অজুহাতে মানুষজনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ক্ষুব্ধ জনতা বিডিও অফিসে ভাঙচুর শুরু করলে ন্যাজাট থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
এদিন এসইউসি’র জয়নগর ১ নম্বর ব্লক শাখার তরফে বহড়ু বাজারে রাস্তা অবরোধ করা হয়। সোনারপুর ব্লক অফিসে স্মারকলিপি জমা দেয় সিপিএম। ঢোলাহাট থানার মাদারপাড়ায় সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। নোটিস পেয়ে শুনানিতে হাজিরা দেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার।
বারাসত পুরসভার ১ নম্বর ওয়ার্ডে প্রায় চার হাজার ভোটারকে শুনানির নোটিস পাঠানোকে কেন্দ্র করে যশোর রোড অবরোধ করেন স্থানীয়রা। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা অবরোধে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অভিযোগ, লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে ওয়ার্ডের মোট ১০ হাজার ভোটারের মধ্যে প্রায় চার হাজার জনকে ডাকা হয়েছে, যার ফলে বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।
বারাসত ২ ব্লকে সিপিএমের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার বাধে। তৃণমূলের বিরুদ্ধে সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। বারাকপুরের মন্মথ নাথ স্কুলের শুনানি কেন্দ্র ও মহকুমা প্রশাসনিক ভবনের সামনে তৃণমূল নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান। পানপুর বিডিও অফিসে সিপিএম নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ তোলেন সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়।
এদিকে শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন নৈহাটি বিধানসভার এক বিএলও কাকলি কর্মকার। তাঁকে জেটিয়ার নান্না হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরানগরে বিক্ষোভ দেখিয়ে সিপিএমের রাজ্যনেতা সায়নদীপ মিত্র বলেন, বহু বয়স্ক ও অসুস্থ মানুষকে শুনানির জন্য ডাকা হয়েছে।
হুগলিতেও পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। রাজহাট গ্রাম পঞ্চায়েতের ভুয়াগাছি গ্রামের প্রায় ৩০০ বাসিন্দার নাম ফর্ম ৭-এর মাধ্যমে বাদ দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি, ফুরফুরা শরিফের পীরজাদা সাফেরি সিদ্দিকির ডাকে এসআইআর-এর প্রতিবাদে ফুরফুরায় মিছিল অনুষ্ঠিত হয়।
এসআইআর শুনানি ঘিরে ক্রমশ বাড়তে থাকা এই অশান্তি নিয়ে প্রশাসনিক মহলে উদ্বেগ বাড়ছে।

Share on Social Media
  • Related Posts

    ইউনিয়নে ইউনিয়নে ‘রং বদল’, তোলাবাজির ক্ষোভ উগরে বারাসত-হাবড়ায় উড়ছে গেরুয়া ঝান্ডা

    নিউজ ডেস্ক: বাংলায় রাজনৈতিক পালাবদল নিশ্চিত হতেই এক অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী থাকছে উত্তর ২৪ পরগনার বারাসত, হাবড়া, অশোকনগর ও মধ্যমগ্রামের মতো এলাকাগুলি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে যে সমস্ত…

    Share on Social Media

    তৃণমূলের অজেয় দুর্গে ধস, দক্ষিণ ২৪ পরগনায় রূপা-বিকর্ণদের দাপটে ফুটল পদ্ম

    নিউজ ডেস্ক: দীর্ঘ দুই দশকের একাধিপত্যে ইতি। দক্ষিণ ২৪ পরগনা জেলা, যা একসময় বাম দুর্গ ভেঙে তৃণমূলের উত্থানের সোপান ছিল, সেই ‘ঘাসফুল’ গড়ে এবার থাবা বসাল বিজেপি। সোনারপুর দক্ষিণ থেকে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.