ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বাংলা, চব্বিশ ঘণ্টায় চারজনের মৃত্যু; পার্টি অফিস দখলে রণক্ষেত্র বিভিন্ন জেলা

নিউজ ডেস্ক: নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। ভোট গণনা পর্ব থেকে শুরু হওয়া এই হিংসা সোমবার গভীর রাত থেকে চরম আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাণ হারিয়েছেন ৪ জন রাজনৈতিক কর্মী। মৃতদের মধ্যে ২ জন তৃণমূল এবং ২ জন বিজেপি সমর্থক বলে জানা গিয়েছে। প্রাণহানির পাশাপাশি রাজ্যের কয়েকশো তৃণমূল পার্টি অফিস ভাঙচুর ও দখলের অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কলকাতার বেলেঘাটা বিধানসভার নারকেলডাঙ্গা এলাকায় বিশ্বজিৎ পট্টনায়েক (৩৮) নামে এক তৃণমূলের বুথ এজেন্টকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করে, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, হাওড়ার উদয়নারায়ণপুরের মানশ্রী এলাকায় যাদব বর (৪৫) নামে এক বিজেপি সমর্থককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

হিংসার আগুন ছড়িয়েছে নিউটাউন এবং বীরভূমেও। মঙ্গলবার বিকেলে নিউটাউনের বালিগড়ি এলাকায় মধু মণ্ডল (৪৪) নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। উত্তেজিত জনতা অভিযুক্ত তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সময়ে বীরভূমের নানুরের সন্তোষপুর গ্রামে আবির শেখ নামে এক আইএনটিটিইউসি (INTTUC) অঞ্চল সভাপতিকে কুপিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় আরও এক তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন। পরিবারের অভিযোগের তির বিজেপির দিকে হলেও গেরুয়া শিবিরের দাবি, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

ভোট পরবর্তী এই লাগামহীন হিংসা রুখতে জেলাগুলিতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। তবে প্রাণহানি ও ভাঙচুরের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। শান্তি বজায় রাখতে সব পক্ষকে সংযত হওয়ার আবেদন জানিয়েছে প্রশাসন।

Share on Social Media
  • Related Posts

    বিজেপির ঝাণ্ডা লাগিয়ে আইন ভাঙলেই কড়া ব্যবস্থা, অপরাধীদের ‘রং’ না দেখে গ্রেপ্তারের নির্দেশ ডিজিপি-র

    নিউজ ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে আইন-শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করতে রাজি নয় প্রশাসন। মঙ্গলবার সব জেলার পুলিশ সুপার ও শীর্ষ কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের…

    Share on Social Media

    গোপন মিশনে ‘দাদা’ ও ‘মস্তান’দের তথ্য সংগ্রহ, শাহের ব্লু-প্রিন্টেই ধরাশায়ী তৃণমূলের পেশিশক্তি

    নিউজ ডেস্ক: বাংলায় গেরুয়া ঝড়ের পিছনে কি কেবল রাজনৈতিক প্রচার, নাকি কাজ করেছে দিল্লির কোনো নিপুণ বৈজ্ঞানিক পরিকল্পনা? নির্বাচনের ফল প্রকাশের পর উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, গত…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    হাসপাতালের ওটিতে রহস্যময় সুটকেস! ২০ লক্ষ টাকা ও গয়না উদ্ধারে চাঞ্চল্য ক্যানিংয়ে

    হাসপাতালের ওটিতে রহস্যময় সুটকেস! ২০ লক্ষ টাকা ও গয়না উদ্ধারে চাঞ্চল্য ক্যানিংয়ে

    অশোকনগর-হাবড়ায় অশান্তি রুখতে ‘জিরো টলারেন্স’, নিজের কর্মীদেরই হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক

    অশোকনগর-হাবড়ায় অশান্তি রুখতে ‘জিরো টলারেন্স’, নিজের কর্মীদেরই হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক

    নিউটাউনে বিজেপি কর্মী খুন, সল্টলেকে ঘরছাড়া তৃণমূল কাউন্সিলর; বিধাননগর জুড়ে চূড়ান্ত অশান্তি

    নিউটাউনে বিজেপি কর্মী খুন, সল্টলেকে ঘরছাড়া তৃণমূল কাউন্সিলর; বিধাননগর জুড়ে চূড়ান্ত অশান্তি

    ৪৯ বছর পর হাইকোর্টে ‘এক সুর’, ডবল ইঞ্জিন সরকারে বদলাচ্ছে সওয়াল-জবাবের রসায়ন

    ৪৯ বছর পর হাইকোর্টে ‘এক সুর’, ডবল ইঞ্জিন সরকারে বদলাচ্ছে সওয়াল-জবাবের রসায়ন

    নবান্নের পর এবার কালীঘাট, মমতার বাড়ির নিরাপত্তা বলয় সরিয়ে ‘অবাধ’ যাতায়াত শুরু

    নবান্নের পর এবার কালীঘাট, মমতার বাড়ির নিরাপত্তা বলয় সরিয়ে ‘অবাধ’ যাতায়াত শুরু

    অভিষেক-ঘনিষ্ঠ জাহাঙ্গিরের খোঁজে তল্লাশি, সুন্দরবন সীমান্তে কেন্দ্রীয় বাহিনীর নজরবন্দি ‘ফলতার ত্রাস’

    অভিষেক-ঘনিষ্ঠ জাহাঙ্গিরের খোঁজে তল্লাশি, সুন্দরবন সীমান্তে কেন্দ্রীয় বাহিনীর নজরবন্দি ‘ফলতার ত্রাস’
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.